• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বজয়ের পর যা বললেন স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তে

স্পোর্টস ডেস্ক
  ২০ জুলাই ২০২৬, ০৯:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। ম্যাচ শেষে তিনি বলেন, এই প্রজন্মের ফুটবলাররা শুধু শিরোপাই জেতেনি, স্প্যানিশ ফুটবলের জন্য একটি অনন্য উত্তরাধিকারও তৈরি করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে বদলি ফরোয়ার্ড ফেরান তোরেসের একমাত্র গোলে জয় পায় স্পেন। এই জয়ের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বকাপের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে নতুন বিশ্বরেকর্ডও গড়ে লা রোহা।

স্প্যানিশ সংবাদমাধ্যম লা ১-কে দেওয়া প্রতিক্রিয়ায় দে লা ফুয়েন্তে বলেন, ‘আমি এই প্রজন্মের ফুটবলারদের নিয়ে ভীষণ গর্বিত। তারা একটি নির্দিষ্ট ফুটবল দর্শনকে বিশ্বাস করেছে, সেটির প্রতি বিশ্বস্ত থেকেছে এবং নিজেদের পরিশ্রমে সেটিকে আরও সমৃদ্ধ করেছে। তারা শুধু অসাধারণ ফুটবলারই নয়, একটি প্রকৃত দল ও পরিবারেরও উদাহরণ। এমন প্রতিভাবান খেলোয়াড়দের নেতৃত্ব দিতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের।’

বিশ্বজয়ের মুহূর্তে দীর্ঘ পথচলার কথাও স্মরণ করেন স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘পেছনের দিনগুলোর দিকে তাকালে খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। খেলোয়াড়রাও আমাকে বলছিল, "কোচ, আমরা সবকিছু জিতে নিয়েছি।" সত্যিই এই প্রজন্মের সঙ্গে আমরা সবকিছু জিতেছি। এটাই সবচেয়ে বড় তৃপ্তি।’

বর্তমান স্প্যানিশ দলকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ বলেও মনে করেন দে লা ফুয়েন্তে।

তার ভাষায়, ‘এই ফুটবলাররা শুধু মাঠে নয়, খেলাধুলা ও সমাজের জন্যও এক অনন্য উদাহরণ। আমরা সবাই একসঙ্গে থাকলেই সবচেয়ে শক্তিশালী।’

ফাইনালের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, ম্যাচের ফল আরও আগেই স্পেনের পক্ষে চলে আসা উচিত ছিল। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের দুর্দান্ত সব সেভ তাদের অনেক সুযোগ নষ্ট করেছে।

দে লা ফুয়েন্তে বলেন, ‘আমার মনে হয় ম্যাচটির নিষ্পত্তি আরও আগেই হয়ে যাওয়া উচিত ছিল। দিবুর অসাধারণ সেভগুলো আমাদের অনেক আগেই এগিয়ে যেতে দেয়নি। কিন্তু এটি বিশ্বকাপের ফাইনাল। এমন ম্যাচে প্রতিপক্ষ একজন কম নিয়েও খেললেও আপনাকে শেষ পর্যন্ত লড়াই করতে হবে।’

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের চাপের কথাও স্বীকার করেছেন স্প্যানিশ কোচ।

তিনি বলেন, ‘শেষ চার-পাঁচ মিনিট আমাদের প্রচণ্ড স্নায়ুচাপের মধ্যে কাটাতে হয়েছে। তবে এমন পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত ছিলাম। খেলোয়াড়রা অসাধারণ ধৈর্য ও মানসিক শক্তির পরিচয় দিয়েছে।’

আরও পড়ুন

স্পেন ৬১৫, আর্জেন্টিনা ৪০৬ কোটি, বাকিরা পাবে কত টাকা?

বিশ্বকাপ জিতেই মাঠে মোনাজাতে ইয়ামাল, ছুঁয়ে গেল ভক্তদের মন

চোটকে হারিয়ে বিশ্বসেরা রদ্রি, স্পেনকে এনে দিলেন বিশ্বকাপ

শেষ পর্যন্ত ফেরান তোরেসের গোলে পাওয়া জয়কে পুরোপুরি প্রাপ্য বলেই মনে করেন বিশ্বজয়ী এই কোচ।

দে লা ফুয়েন্তের ভাষায়, ‘যা হওয়ার ছিল, ঠিক সেটাই হয়েছে। আজ স্পেনের জয়টাই সবচেয়ে ন্যায্য ফল ছিল।’

এমএস/

  • দে লা ফুয়েন্তে
এ সম্পর্কিত আরও খবর
ফাইনালে উঠে দে লা ফুয়েন্তে বললেন, ‘আরও একটি ধাপ বাকি’
ফাইনালে উঠে দে লা ফুয়েন্তে বললেন, ‘আরও একটি ধাপ বাকি’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।